বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

২৪ ঘণ্টার ব্যবধানে কালিগঞ্জ থানায় নতুন ওসির যোগদান মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান,সম্পাদক ও প্রকাশক

 

সাতক্ষীরার কালিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ শহিদুল ইসলাম। গত শুক্রবার (১৯ জুন) রাতে তিনি বিদায়ী ওসি জুয়েল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে থানার কার্যভার বুঝে নেন।

এর আগে এক প্রশাসনিক আদেশে বিদায়ী ওসি জুয়েল হোসেনকে কালিগঞ্জ থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এই প্রত্যাহারের মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন ওসি হিসেবে মোঃ শহিদুল ইসলামের দ্রুত যোগদান ও দায়িত্ব গ্রহণকে জেলা পুলিশ প্রশাসনের একটি সময়োচিত ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

 

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, নবাগত ওসি মোঃ শহিদুল ইসলাম এর আগে সাতক্ষীরারই তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক এক সরকারি বদলির আদেশে তাকে তালা থানা থেকে কালিগঞ্জ থানার গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত ওসি মোঃ শহিদুল ইসলাম উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। কালিগঞ্জের মাদক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,

“কালিগঞ্জে যোগদানের পরই এখানকার মাদক ব্যবসার বিস্তার এবং তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আমি জানতে পেরেছি। আমার প্রশাসনের প্রথম ও প্রধান লক্ষ্য হবে মাদক পুরোপুরি নির্মূল করা। এছাড়া যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করবে।”

তিনি আরও স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,

“একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ। আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অপরাধ, তদবির বা অনিয়মের সাথে বিন্দুমাত্র আপস করা হবে না।”

 

উপজেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নবাগত এই পুলিশ কর্মকর্তা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। সকলের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কালিগঞ্জকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews