Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

সচেতনতা

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি

By NEWS TV
June 20, 2026 1 Min Read
0

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা

 

“সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) ও অসহায় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করেছে ‘প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’। শনিবার (২০ জুন) সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র লেকভিউ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের ‘পদ্মা হল রুমে’ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মানবিক উদ্যোগ সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সে জীবন রেখে কোনো লাভ নেই, যে জীবন নিঃশ্বাসের সাথে হারিয়ে যায়। এমন কিছু করতে চাই, যেন মরেও অন্যের মাঝে নিজেকে খুঁজে পাই।” সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার এই ধরনের মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। আয়োজকরা জানান, সুবর্ণ নাগরিকদের কল্যাণ ও সহায়তায় ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন আবু জাহিদ ডাবলু। এছাড়া বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আতিকুজ্জামান সাহেদ, উপদেষ্টা এস এম মহাসিন আলম, উপদেষ্টা শফিকুল আলম (বাবু), কোষাধ্যক্ষ বাইজিদ হাসান এবং স্বেচ্ছাসেবক মোঃ রাহাতুল ইসলাম বাপ্পা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এস.এম বিপ্লব হোসেন, আবু জাফর (ইকবাল), মোঃ মোকাররাম বিল্লাহ ইমনসহ সংস্থার সদস্যবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও সুবর্ণ নাগরিকরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে সুবর্ণ নাগরিক ও অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

ভূল্লী উপজেলায় দক্ষিন খলিশাকুড়ি যুব সমাজের উদ্যোগে ১ দিন ব্যাপি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Next

শ্যামনগরে নদীতে মাছ ধরতে যেয়ে বজ্রপাতে নিহত ১

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d