বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন ,টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

 

 

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকার কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয় বাংলাদেশি নাগরিকদের অধিকার রক্ষা, ক্যাম্প ইনচার্জ (সিআইসি)-এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের হয়রানির প্রতিবাদ এবং বিদ্যুৎ অফিসের মাধ্যমে অন্যায়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৯টায় কুতুপালং লম্বাশিয়া সড়কের চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন প্রশাসনিক জটিলতা, হয়রানি এবং মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সমস্যার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে বলে তারা দাবি করেন।

 

এ প্রেক্ষাপটে স্থানীয়দের ন্যায্য অধিকার নিশ্চিত করা, চলমান সমস্যাগুলোর দ্রুত সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আয়োজকরা কুতুপালং লম্বাশিয়া গ্রামের বাসিন্দাসহ সমগ্র কুতুপালং এলাকার জনসাধারণকে কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।

 

পাশাপাশি কর্মসূচির সার্বিক পরিস্থিতি ও স্থানীয়দের দাবিগুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদেরও উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

আয়োজকদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং চলমান সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews