1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

রাণীশংকৈলে দশম শ্রেণির শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

নিহত শিক্ষার্থীর নাম সরনা রাণী। তিনি রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের বাসিন্দা গোপী লালের মেয়ে বলে জানা গেছে।

 

আজ শনিবার (১৩ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে রাণীশংকৈল কুয়েতি মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে চলাচলের সময় একটি টলির সঙ্গে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই সরনা রাণীর মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

টোলি ড্রাইভারকে আটক এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়।

 

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।

 

স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

 

উল্লেখ্য, দুর্ঘটনার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত