বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ৮০ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

শামীম সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে গত শনিবার (০৬ জুন) শহরের মোসলেমা আদর্শ একাডেমি সংলগ্ন স্থানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন নির্বাচন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়। ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বাছাইকৃত ৮০ জন রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হয়।

 

অপারেশন-পরবর্তী সময়ে রোগীদের খোঁজখবর নেন জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক। তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক শেখ আব্দুল গফুর, ০৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ ইব্রাহীম খলিল, ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা রুস্তম আলী তাওহিদীসহ গ্রামীণ চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews