1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

২০২৬-২০২৭ বাজেটে সড়ক নিরাপত্তা খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি লায়ন গনি মিয়া বাবুল 

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি

২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন এবং বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে দেশ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু সড়ক নির্মাণ নয়, নিরাপদ অবকাঠামো, চালক প্রশিক্ষণ, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবার উন্নয়নে বিনিয়োগ জরুরি।

তিনি জানান, জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু ৫০ শতাংশ কমানোর লক্ষ্য অর্জনে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য জাতীয় বাজেটে পৃথক ও দৃশ্যমান বরাদ্দের পাশাপাশি ‘জাতীয় সড়ক নিরাপত্তা তহবিল’ গঠনের প্রস্তাব দেন তিনি।

লায়ন গনি মিয়া বাবুল বলেন, সড়ক নিরাপত্তায় বিনিয়োগ কোনো ব্যয় নয়, বরং মানবসম্পদ ও জাতীয় অর্থনীতি সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো সংস্কারে সরকারের বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক প্রতিটি নাগরিকের অধিকার। তাই ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত