বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঝুঁকিপূর্ণ ধাইড়েখালি-শিবনগর-রাজনগর ব্রীজে আতঙ্কে চলাচল, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ধাইড়েখালি, শিবনগর-রাজনগর সংযোগ ব্রীজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রীজটির বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন স্থানীয় হাজারো মানুষ।

স্থানীয়রা জানান, ব্রীজটির অবস্থা এতটাই নাজুক যে প্রায়ই শিশু ও পথচারীরা খেলতে বা চলাফেরার সময় পাশের খালে পড়ে যাচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এই ব্রীজ দিয়ে নগরঘাটা, বল্লী, রাজনগর, শিবনগর, বাউলডাঙ্গা, মোচড়া, আখড়াখোলা, শ্যামপুর, বেলুরডাঙ্গীসহ আশপাশের বহু গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।

এলাকাবাসী দ্রুত ব্রীজটি সংস্কার অথবা নতুন ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews