বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

তালায় টিনশেড গোডাউনে আগুন, পুড়ে গেছে ধানসহ বিচুলি

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,তালা উপজেলাপ্রতিনিধি

সাতক্ষীরার তালায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ ধানসহ বিচুলি পুড়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বারুইহাটি মৎস্য খামার এলাকায় শেখ আশরাফ আলীর (মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের মালিক) গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশে কয়েকজন শিশু বাজি নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, একটি জ্বলন্ত বাজি গোডাউনের ভেতরে গিয়ে পড়ার পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। স্বজনরা জানান, গোডাউনে ৮ থেকে ৯ বিঘা জমির ধানসহ বিচুলি মজুত রাখা ছিল।মাঠ থেকে কেটে আনা ধান ঝাড়াই না করেই সেখানে সংরক্ষণ করে রেখেছিলেন। পরবর্তীতে সুবিধা জনক সময় হয়ে ধানের থেকে বিচুলি আলাদা করা হবে। তালা ফায়ার সার্ভিস স্টেশনের মাষ্টার ( ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews