বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

শ্যামনগর  প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে  ঝড়ের তাণ্ডবে তালগাছ ভেঙে মাথায় পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আব্দুর রউফের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আকস্মিকভাবে এলাকায় কালবৈশাখী ঝড় শুরু হয়। ওই সময় বাড়ির পাশে একটি তালগাছের নিচে খেলছিল শিশু শারমিন। ঝড়ের তীব্রতায় আচমকা একটি বড় তালগাছ ভেঙে সরাসরি তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত ও রক্তাক্ত হয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়।

এদিকে ফুটফুটে এই শিশুটির এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা ঈশ্বরীপুর গ্রামসহ স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে মাতম। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শারমিনের এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews