বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ফরিদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার ফরিদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড.আরিফা সুলতানা রুমা। তিনি দলীয় নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুদ দাইয়ান মন্জু, সাবেক সাধারণ সম্পাদক ও ফরিদপুর ইউসিসি লি. এর চেয়ারম্যান এবং পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আইন উপদেস্টা আলহাজ্ব এ্যাড.আবুল হোসেন জোয়াদ্দার, সাবেক সদস্য সচিব আব্দুল হাকিম খান, সাবেক সদস্য সচিব জিয়াউর রহমান চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক এনামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল, শ্রমিকদল ও ওলামা দলের নেতাকর্মীসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আরিফা সুলতানা রুমা নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews