বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি

 

ঠাকুরগাঁও শহরের মুন্সিপাড়ায় একটি ছাত্রী নিবাস থেকে সুমাইয়া আক্তার ঝিলিক (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) সকালে সদর উপজেলার মুন্সিপাড়া আর্ট গ্যালারি এলাকার আদর্শ ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার ঝিলিক ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মোলানিপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে। পাশাপাশি তিনি শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিস-এ বুকিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহরের মুন্সিপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের আদর্শ ছাত্রী নিবাসে নিজ কক্ষে থাকতেন সুমাইয়া। সোমবার (২৫ মে) সকাল ১১টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে নিহতের মা সেলিনা খাতুন দ্রুত ছাত্রী নিবাসে পৌঁছান। পরে উপস্থিত লোকজনের সহায়তায় ঝিলিককে নামানো হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। পুলিশ জানায়, নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার এসআই (নি.) মো. লিখন হোসেন জানান, “প্রাথমিকভাবে এটি অপমৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

বর্তমানে এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews