বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

আশাশুনিতে তীব্র গরমে পথচারীদের পানি পান কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলা প্রতিনিধি

আশাশুনিতে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী ও বাজারের ব্যবসায়ীদের মাঝে পানি পান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে আশাশুনি ব্রীজের মুখে বাস স্ট্যান্ডে কর্মসূচির উদ্বোধন করা হয়।

আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাস স্ট্যান্ডে কর্মসূচির শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। এমপি উপস্থিত পথচারী,ব্যবসায়ী, ভ্যান চালক,মোটর সাইকেল চালক,মিনিবাস চালক ও যাত্রীদের মাঝে এক বোতল করে বিশুদ্ধ ঠান্ডা মাম পানি প্রদান করেন। এছাড়া আশাশুনি বাজারের সকল সড়কে ঘুরে ঘুরে ভ্যান থেকে পানি বিতরণ করা হয়। এসময় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী রুহুল কুদ্দুস,কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,এড.শহিদুল ইসলাম,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারী মাওঃ আঃ হাই ও এমপির পিএস শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews