বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বগুড়া প্রতিনিধি

 

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ফেরার পথে বগুড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার দুই বছর বয়সী কন্যা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী।

 

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আনিছুর রহমান ও তার শিশু কন্যা পুষ্প। আহত আয়েশা বেগমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আনিছুর রহমান রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি পাবনার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

 

পথিমধ্যে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই আনিছুর রহমান ও তার কন্যা পুষ্প মারা যান।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

 

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটিকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews