বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদে ২ হাজার ৪৫০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ।

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ৯টায় বালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের আওতায় ইউনিয়নের মোট ২ হাজার ৪৫০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল নিতে আসা নারী-পুরুষরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তাদের বরাদ্দ গ্রহণ করেন। পুরো কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো এই সহায়তাকে ঈদের আগে গুরুত্বপূর্ণ সহযোগিতা হিসেবে দেখছেন।

 

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, “সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছি। প্রতিটি বস্তায় ৩০ কেজি চাল থাকায় তিনজন কার্ডধারীর মাঝে সমানভাবে তা বিতরণ করা হয়েছে।”

 

চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসারের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।

 

উপস্থিত স্থানীয়রা জানান, ঈদের আগে এমন সহায়তা দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চাল পেয়ে অনেক পরিবারই স্বস্তি প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews