বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কালীগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত বিরোধে সহোদর ভাইয়ের ঘর ভাঙচুর থানায় অভিযোগ 

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

কালিগঞ্জ, উপজেলা প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলা তারালি গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সহোদর ভাইয়ের গোয়ালঘর ভেঙ্গে জায়গা দখলের পাঁয়তারা অভিযোগ পাওয়া গেছে। ঘটেছে গত ২২ মে বেলা ১১ টার দিকে।থানায় অভিযোগ সূত্রে জানা গেছে তারালি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মহিবুল্লাহ ওরফে সবুজ ও মাহবুব আলম এর নেতৃত্বে ৮ থেকে ১০ জন ভাড়াটিয়া দলবদ্ধ লোকজন দিয়ে ঘর ভাঙার সময় ভুক্তভোগী মোঃ ফিরোজ আলম ট্রিপল নাইনে কল করলে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে চলে আসে, ততক্ষণে প্রতিপক্ষ সহোদর ভাইয়ের ভাড়াটিয়া লোকজন ঘর ভেঙে ক্ষতিগ্রস্ত করে এলাকা ত্যাগ করে চলে যায়। ভাইয়ে ভাইয়ে জমি জায়গার সংক্রান্ত বিরোধে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচারাধীন ছিল। শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে তারালী গ্রামের মোঃ আব্দুল হামিদ কারিগরের ছেলে ফিরোজ আলম ভ্যানচাল বাড়িতে না থাকায় এই সুযোগে সহোদর ছোট ভাই মোঃ মহিবুল্লাহ ও মাহবুব ভাড়াটিয়া লোকজন দিয়ে বেআইনি দলবদ্ধ হয়ে ধারালো দা, শাবল, লাঠি নিয়ে বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে বসতবাড়ির গোয়াল ঘর, মুরগির ঘর ভেঙে অনেক ক্ষতিগ্রস্ত করে এ সময় ফিরোজ আলমের স্ত্রী মিনান নাহার নিষেধ করলে তাকে মারপিট করে ও তার পিতা আব্দুল অসুস্থ প্যারালাইসিস রোগে আক্রান্ত তাদের তান্ডবে ভয়ে আতঙ্কে চিৎকার করলে স্থানীয় গ্রামবাসী দূর থেকে তাকিয়ে দেখে কিন্তু কেউ এগিয়ে আসেনি।এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে ভুক্তভোগী ফিরোজ আলম কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার পর থেকে ফিরোজ আলম ও তার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews