বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। ২২ মে ২০২৬ তারিখে “দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত)” প্রকল্পের আওতাধীন ভ্রাম্যমাণ লাইব্রেরি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে ভ্রাম্যমাণ লাইব্রেরি সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাঠক-পাঠিকা, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল সাহিত্য, সংস্কৃতি ও দেশাত্মবোধের এক প্রাণবন্ত পরিবেশ।

 

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগ্রামী জীবন, দেশপ্রেম, সাম্যবাদী দর্শন, মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

 

আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল একজন কবি নন, তিনি ছিলেন অন্যায়-অবিচার, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর লেখনী মানুষের অধিকার, স্বাধীনতা, সাম্য ও মানবতার পক্ষে কথা বলেছে। আজকের সমাজে অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নজরুলের আদর্শ নতুন প্রজন্মের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

 

বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেনি, বরং বাঙালির চেতনা ও সংস্কৃতিকে করেছে আরও শক্তিশালী। তাঁর বিদ্রোহী চেতনা তরুণ সমাজকে অন্যায়ের বিরুদ্ধে সাহসী হতে উদ্বুদ্ধ করে এবং মানবতার পক্ষে দাঁড়াতে অনুপ্রেরণা জোগায়।

 

অনুষ্ঠানে নজরুলের গান, কবিতা, নাটক, উপন্যাস, শিক্ষা ও সমাজভাবনা নিয়ে আলোচনা ছাড়াও তাঁর জীবন ও কর্মভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়। এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জাতীয় কবির বিখ্যাত বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেন।

 

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। আবৃত্তি, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নজরুলচর্চা ও সাহিত্য-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টির একটি ইতিবাচক প্রয়াস লক্ষ্য করা যায়।

 

অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত সকল অতিথি, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও মুক্তচিন্তার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

 

এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, সাহিত্য ও মানবিক দর্শন নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews