বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ১৪ পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশ প্রশাসন এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক দুর্ধর্ষ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আব্দুল মজিদ (পিতা- আহম্মদ আলী পাড়)। তিনি কালিগঞ্জ থানার পাইকাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ১৩টি সাজা সিআর পরোয়ানা এবং ১টি সাধারণ সিআর পরোয়ানাসহ সর্বমোট ১৪টি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলমের দিক-নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) জনাব মোঃ রাজীবের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পাইকাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আদালত সূত্রে জানা যায়, ধৃত আসামি আব্দুল মজিদের বিরুদ্ধে সিআর ১৩৭/২০(কালিঃ), ১৫৭/১৯, ১৮৩/১৯(কালিঃ), ১৯৮/২০ (কালিঃ), ৭০/২০ (কালিঃ), ১৯৭/২০ (কালিঃ), ১৮৬/১৯ (কালিঃ), ৩১২/১৯ (কালিঃ), ১৮৫/১৯ (কালিঃ), ১০০/২০ (কালিঃ), ৩১০/১৯ (কালিঃ), ৭৯/২০ (কালিঃ), ১৫৬/১৯ (কালিঃ) এবং সিআর ০৬/২৩ (কালিঃ) মামলাসহ মোট ১৪টি মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে সাজা ও গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ১৪টি পরোয়ানাভুক্ত এই আসামিকে গ্রেফতারের পর আজ (২৩ মে, ২০২৬) যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে জেলা পুলিশের এমন তৎপর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews