রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

সাংবাদিকতার আড়ালে ‘চাঁদাবাজ’ আল-আমিন শ্যামনগরে শোকাতুর পরিবারের কাছে টাকা দাবি, গণবিক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

৯ মে, ২০২৬সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনাকে পুঁজি করে কথিত সাংবাদিক আল-আমিনের চাঁদাবাজির সংবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা। শোকসন্তপ্ত পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে টাকা দাবি করার ঘটনায় ওই ভুয়া সাংবাদিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা।
মুন্সীগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী জেলে পাড়ায় মানসিক ভারসাম্যহীন চম্পা রানীর (২৬) আত্মহত্যার পর যখন গোটা পরিবার শোকস্তব্ধ, ঠিক তখনই সেখানে হাজির হন আল-আমিন। নিজেকে ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার সাংবাদিক এবং সুন্দরবন প্রেসক্লাবের সদস্য হিসেবে পরিচয় দিয়ে তিনি পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাতে শুরু করেন।
অভিযোগ উঠেছে, লাশের ময়নাতদন্ত ও মামলা সংক্রান্ত জটিলতার ভয় দেখিয়ে আল-আমিন ওই পরিবারের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।
শ্রমিক স্বামী শরোজিৎ মন্ডল এবং তার পরিবারের সদস্যরা যখন শোক সামলাতে ব্যস্ত, তখন আল-আমিন হুমকি দেন যে টাকা না দিলে লাশ নিয়ে বড় ধরনের আইনি ঝামেলা পোহাতে হবে। দীর্ঘক্ষণ ধরে চাপ সৃষ্টি করে তিনি ওই দরিদ্র পরিবারের ওপর অমানবিক নির্যাতন চালান বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। শনিবার  সকালে মুন্সীগঞ্জ মেইন রোডে আল-আমিনের বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। বিক্ষুব্ধ জনতা মিছিলে স্লোগান দেয়— “সাংবাদিকতার নামে চাঁদাবাজি চলবে না,” “চাঁদাবাজ আল-আমিনের ফাঁসি চাই,” “প্রশাসন ঘুমিয়ে কেন?”
মিছিলটি সুন্দরবন প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সাধারণ আমজনতা অবস্থান নিয়ে ওই চাঁদাবাজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভকারীদের ভাষ্য, আল-আমিন সাংবাদিকতার নীতিমালা তো জানেনই না, বরং এই পবিত্র পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের ওপর জুলুম চালিয়ে আসছেন।
বিক্ষোভকারীরা ‘দৈনিক দৃষ্টিপাত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দৃষ্টি আকর্ষণ করে বলেন:
“এক জন অশিক্ষিত এবং নীতিহীন মানুষ কিভাবে একটি পত্রিকার কার্ড পায়? অবিলম্বে আল-আমিনের কার্ড বাতিল করতে হবে এবং তাকে বহিষ্কার করতে হবে।”
একইসাথে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেনের কাছে লিখিত ও মৌখিক দাবি জানানো হয়েছে যেন আল-আমিনকে অবিলম্বে ক্লাব থেকে বিতাড়িত করা হয় এবং তার এই ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
শ্যামনগরের সচেতন মহল মনে করেন, আল-আমিনের মতো মানুষের কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। শোকসন্তপ্ত পরিবারের কাছে টাকা দাবি করা শুধু অপরাধ নয়, এটি চরম অমানবিকতা। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাধারণ মানুষের আকুল আবেদন— দ্রুত তদন্ত সাপেক্ষে এই চাঁদাবাজকে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার সাহস না পায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews