বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

দিনাজপুরের তরুণী প্রেমের সম্পর্কের জেরে বিয়ে অর্থ নিয়ে উধাও

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,রংপুর বিভাগীয় প্রধান

 

দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী ইউনিয়নের এক তরুণী অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, তরুণী আয়েশা সিদ্দিকা নামের ওই মেয়ে গাজীপুর থেকে প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

জানা যায়, আয়েশা সিদ্দিকা দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী এলাকার মোঃ আব্দুর রহমানের মেয়ে। গত ১২ মে ২০২৬ তারিখে সে গাজীপুর এলাকা থেকে নগদ অর্থ নিয়ে নিখোঁজ হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক পোস্টে দাবি করা হয়, কেউ যদি আয়েশা সিদ্দিকার সঠিক সন্ধান দিতে পারেন, তাহলে তাকে ৩০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। বর্তমানে তরুণী দিনাজপুর এলাকায় অবস্থান করছে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নোটারি পাবলিকের “বিবাহ এফিডেভিট” দলিলেও দেখা যায়, আয়েশা সিদ্দিকা নামের এক তরুণী এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মনিরুল ইসলাম নামের এক যুবকের মধ্যে বিবাহ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ রয়েছে। দলিলে উভয়ের সম্মতিতে ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তথ্য উঠে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews