বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর পরিচিত সভা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাংবাদিকদের সাথে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬মে) সকাল ১০ টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডি আই -১ আব্দুল আলিম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস,অর্থ সম্পাদক মোঃ জিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলভিশনের জেলা প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আমিরুজ্জামান বাবু, সাংবাদিক কালিদাস রায়, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান প্রমুখ। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, অপরাধীদোর কোন পরিচয় নেই, পুলিশ বিভাগে যারা অপরাধ করবে পোষাক না দেখে নিরপেক্ষ তদন্ত করবো। জনগনের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়া হবে। সমাজে কোন বিশৃঙ্খলা না হয়, চাঁদাবাজী না হয়, সেগুলো নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে পুলিশের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমার প্রচেষ্টা থাকবে শিশুরা যেন মাদকসহ কোন বিপথে না যায়, কারন শিশুরা আগামীতে গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। তারা বিপথে গেলে আমার খারাপ লাগবে। আমিও সাতক্ষীরার, আমি এখানে যে কয়দিন থাকবো ততদিন আমার জীবনের সাথে সাতক্ষীরা মিশে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews