বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার ১১ মে দুপুর ২ টায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মমতাজ খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মওলানা মোঃ আলী আছগার ৭০,পাবনা-০৩ এলাকার মাননীয় সংসদ সদস্য।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুজ্জামান নির্বাহী কর্মকর্তা ভাঙ্গুড়া উপজেলা,পাবনা।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হালিম মাযহার,ভাঙ্গুড়া পৌরসভা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম কমিশনার,

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম বাহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ প্রমূখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশ গড়া ও নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভালো লেখাপড়ার বিকল্প কোন রাস্তা নেই, তোমার নিজ ও পরিবারের জন্য অবশ্যই তোমাকে মানুষের মত মানুষ হতে হবে,আর মানুষের মত মানুষ হতে গেলে তোমাকে আরো ভালোভাবে পড়াশোনা করতে হবে, ভালো পড়াশোনা না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না,তাই তোমাকে ভালো লেখাপড়ার করে মেধাবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,তবই দেশ ও তোমার মঙ্গলময় জীবন গড়তে পারবে।

বিশেষ অতিথি মোঃ আরিফুজ্জামান বলেন মেধাবী হতে চাইলে প্রথমে অবশ্যই তোমাদের কে ভালো পড়ালেখা করতে হবে, ভালো পড়ালেখার ব্যতীত কেউও ভালো কিছু করতে পারে না।

 

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম তার ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য একটি মুল্যবান কথাই বলেন নিয়মিত স্কুলে আসতে হবে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে ভালো পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

এসময়ে আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারি ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

 

সভাপতি তার বক্তব্যে এই সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত সকল কে ধন্যবাদ জানিয়ে আজকের মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান শেষ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews