বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ

তালা খলিলনগর ইউনিয়নে প্রকৃত প্রতিবন্ধী আবেদনকারি ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

 

তালা ১২ নং খলিলনগর ইউনিয়নে প্রতিবন্ধী ভাতা প্রদানের লক্ষে নতুন আবেদনকৃত ভাতাভোগী যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদের হলরুমে যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এসময় খলিললনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিকাস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান।

উপজেলা সমাজসেবা অফিসের অসীত কুমার রায় সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের তোহফিক, মোঃ মাসুম বিল্লাহ, খলিলনগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আবু সুফিয়ান, যুব দলের সদস্য সচিব আব্দুল করিম গাজী, ইউপি সদস্য মো সেলিম হোসেন, আঃ জলিল শেখ , শাহাদাত হোসেন, জিয়াউর রহমান, আরঙ্গোজেব, লেয়াকত মোড়ল, হাসান, শিরিনা সুলতানা, এমপি’র প্রতিনিধি মোঃ আব্দুল আজিজ ও আফরোজা সুলতানা প্রমুখ।

উল্লেখ্য, এবছর তালা উপজেলা প্রতিবন্ধী ভাতার অন্তর্ভুক্তি হতে আবেদন করেছেন ৬৮৬ জন ব্যাক্তি।খলিলনগর ইউনিয়নে ৬৭ জন আবেদন করেন । যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীর প্রতিবন্ধিতার ধরণ ও মাত্রা নির্ণয় করা হয় এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আর্থ-সামাজিক অবস্থা, বয়স, লিঙ্গ ও ভূমিহীনতার মতো বিষয়গুলোও বিবেচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews