1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

সুন্দরবনে বনদস্যু দমনে ৫ বাহিনীর সাঁড়াশি অভিযান নেতৃত্বে প্রশাসন

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বুধবার, ৮ এপ্রিল ২০২৬ পশ্চিম সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য নির্মূল ও অপহৃত বনজীবীদের উদ্ধারে বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে বিজিবি, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে এই সাঁড়াশি অভিযান শুরু হয়।

অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসাইন।

 

সম্প্রতি সুন্দরবনের অভ্যন্তরে বনদস্যুদের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে

গত কয়েক দিনে বেশ কয়েকজন বনজীবীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।

দস্যুদের গুলিতে একজন বনজীবী গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বনজীবীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

বুধবার সকাল থেকেই যৌথ বাহিনীর সদস্যরা সুন্দরবনের গহীন অরণ্য এবং বিভিন্ন ছোট-বড় খালে তল্লাশি শুরু করেন। দস্যুদের সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন বলেন

“সুন্দরবনকে দস্যুমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সাধারণ বনজীবীরা যাতে নির্বিঘ্নে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, সেজন্য বনদস্যু পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

 

যৌথ বাহিনীর এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী ও বাওয়ালীরা। তবে দস্যুদের গ্রেফতার না করা পর্যন্ত বনের গভীরে প্রবেশে এখনো কিছুটা সতর্কতা অবলম্বন করছেন তারা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা চৌকি ও টহল বাড়ানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত