
কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান বশোমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে ফতেপুর শাহাজী পাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে এলাকাবাসী মনিরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় মুসুল্লিরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।![]()
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে এলাকাবাসী মনিরুল ইসলামের বাড়ি ঘেরাও করে এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তারা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিরকে মাদক ও মারামারি আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে ।