বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরা কালিগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম আটক

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৭১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৩৬)কে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভগবান বশোমন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজ শেষে ফতেপুর শাহাজী পাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে এলাকাবাসী মনিরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় মুসুল্লিরা গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ থানা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে এলাকাবাসী মনিরুল ইসলামের বাড়ি ঘেরাও করে এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তারা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ জানায়, আটক ব্যক্তিরকে মাদক ও মারামারি আইনে মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews