বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলারোয়ায় নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় প্রথম জিয়াউর রহমান জিয়ার কন্যা জিসা

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধ

 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘নান্দনিক হস্তাক্ষর’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মেধাবী শিক্ষার্থী লামিয়া সুলতানা জিসা। সে কলারোয়া উপজেলা তাঁতীদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়ার একমাত্র কন্যা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেবুন নাহার।

জানা গেছে, একুশের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন বর্ণমালার নান্দনিক উপস্থাপন ও হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জিসার শৈল্পিক ও পরিচ্ছন্ন হাতের লেখা বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে এবং সে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার বলেন, “হাতের লেখা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি সৃজনশীল শিল্প। জিসার মতো ক্ষুদে শিক্ষার্থীদের এই প্রতিভা আমাদের মুগ্ধ করেছে। সঠিক পরিচর্যা পেলে এরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে মেধার স্বাক্ষর রাখবে।”

মেয়ের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জিয়াউর রহমান জিয়া বলেন, “ভাষা দিবসের এই বিশেষ দিনে প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত স্বীকৃতি আমার মেয়ের জন্য বড় একটি অনুপ্রেরণা। আমি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews