রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

মৃত্যুর সঙ্গে লড়ছেন শিক্ষকা সাধনা বিশ্বাস চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতা কামনা

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক

 

সাতক্ষীরা ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’— ভূপেন হাজারিকার সেই কালজয়ী গানের সুর যেন আজ আর্তনাদ হয়ে বাজছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক শিক্ষিকার জীবনে। মরণব্যাধি ও শারীরিক জটিলতার কাছে হার মানতে বসা সহকারী শিক্ষিকা সাধনা বিশ্বাসকে বাঁচাতে এখন সমাজের মানবিক মানুষদের সহমর্মিতা ও জরুরি সহায়তা প্রয়োজন।

 

আকস্মিক অসুস্থতা ও বর্তমান অবস্থা পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের সঞ্জয় বিশ্বাসের স্ত্রী এবং আবাদ চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষিকা সাধনা বিশ্বাস সম্প্রতি স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে তাকে ঢাকার মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার (অপারেশন) করা হয়।

 

অপারেশন পরবর্তী সময়ে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও আবারও নতুন সংকটে পড়েছেন। বর্তমানে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত ও ইনফেকশন দেখা দিয়েছে। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বর্তমানে তাকে সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাল্টি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন এই মানুষ গড়ার কারিগর।

 

অসহায় পরিবার দীর্ঘদিন ধরে ব্যয়বহুল চিকিৎসা ও ঢাকার বড় অপারেশনের খরচ মেটাতে গিয়ে সাধনা বিশ্বাসের পরিবার এখন নিঃস্ব প্রায়। সহায়-সম্বল হারিয়ে বর্তমানে তার চিকিৎসার খরচ চালানো পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তার স্বামী সঞ্জয় বিশ্বাস অশ্রুসিক্ত নয়নে জানান, স্ত্রীকে সুস্থ করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তিনি, কিন্তু বর্তমান আর্থিক অনটন তার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উন্নত চিকিৎসা ও দীর্ঘমেয়াদী সেবা নিশ্চিত করতে না পারলে তাকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

 

সহযোগিতার আহ্বান একজন আদর্শ শিক্ষিকা হিসেবে তিনি শত শত শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন। আজ সেই শিক্ষিকা নিজেই অন্ধকারের পথে দাঁড়িয়ে। তার এই বিপদে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ভাই-বোন ও মানবিক সংস্থাগুলোকে এগিয়ে আসার বিনীত অনুরোধ জানিয়েছে তার পরিবার ও সহকর্মীরা। আপনার সামান্য একটি অনুদান হয়তো সাধনা বিশ্বাসকে তার পরিবার এবং প্রিয় বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনতে পারে।

 

সাহায্য পাঠানোর ঠিকানা সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করুন সাধনা বিশ্বাসের স্বামীর ব্যক্তিগত নাম্বারে

 

বিকাশ (পার্সোনাল): ০১৮৮৪২৩৩৬৯৭ (সঞ্জয় বিশ্বাস)

যোগাযোগ সরাসরি এই নাম্বারে কথা বলে তার চিকিৎসার আপডেট জানা যাবে।

একটি জীবন বাঁচাতে আপনার সম্মিলিত প্রচেষ্টাই এখন বড় আশা। আপনার একটি শেয়ার বা সামান্য সহায়তা হতে পারে একটি পরিবারের শেষ অবলম্বন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews