রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা’র সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত পানসি রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রতিবাদ

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

 

সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য খাদ্য প্রতিষ্ঠান ‘পানসি রেস্তোরাঁ’ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার স্থানীয় ‘সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা’ পত্রিকায় প্রকাশিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। প্রকাশিত ওই সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দাবি করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পানসি রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, উক্ত পত্রিকায় আমাদের প্রতিষ্ঠানের মাংস সংগ্রহ ও পরিবেশন নিয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তার বিন্দুমাত্র সত্যতা নেই। কোনো প্রকার ভিডিও ডকুমেন্ট, ল্যাব টেস্ট রিপোর্ট বা দাপ্তরিক প্রমাণ ছাড়াই কেবল ব্যক্তিগত আক্রোশ ও ব্যবসায়িক শত্রুতার জেরে এই কাল্পনিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

 

প্রকাশিত সংবাদে রোগাক্রান্ত গরু বা মুরগির মাংস ব্যবহারের যে অভিযোগ তোলা হয়েছে, তার স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। কোনো স্বচ্ছ তথ্যসূত্র ছাড়াই কেবল লোকমুখে শোনা কথার ওপর ভিত্তি করে এমন একটি স্পর্শকাতর সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিনৈতিকতার পরিপন্থী।

 

পানসি রেস্তোরাঁ সাতক্ষীরায় দীর্ঘকাল ধরে অত্যন্ত সুনামের সাথে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে আসছে। আমাদের উত্তরোত্তর ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি অসাধু প্রতিপক্ষ মহল সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে এই অপপ্রচারে লিপ্ত হয়েছে।

 

 

পানসি রেস্তোরাঁ সবসময় সরকারি স্বাস্থ্যবিধি ও মানসম্মত উৎস থেকে মাংস সংগ্রহ করে। আমাদের রান্নাঘর ও খাবার সংগ্রহের প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং যে কোনো সময় প্রশাসনের তদারকির জন্য উন্মুক্ত।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা’ পত্রিকায় যথাযথ প্রমাণ ছাড়া এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জিত সুনামের অপূরণীয় ক্ষতি হয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে এবং মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্মানিত গ্রাহক ও সাধারণ জনগণকে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে পানসি রেস্তোরাঁ কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews