রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

গভীর রাতে জামাত প্রার্থীর ব্যানারে অগ্নিসংযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম, বিভাগীয় প্রধান রংপুর

 

ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ–রাণীশংকৈল আসনের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের আগুনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ব্যানার পুড়ে গেছে।

 

বুধবার গভীর রাতে নেকমরদ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো এক সময়ে ব্যানারটিতে আগুন দেওয়া হয়। সকালে এলাকাবাসী ব্যানারটি পোড়া অবস্থায় দেখতে পায়। এতে করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের সমর্থকদের দাবি, এ ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে , এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার প্রতিক্রিয়ায় বিএনপির স্থানীয় স্থায়ী নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভের প্রকাশ দেখা গেছে। তারা জানান, সহিংসতা ও ভাঙচুরের রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।

এ বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews