বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরায় টিকটক করতে বাধা দেওয়ায় ‘গৃহবধূর আত্মহত্যা’

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি।

 

সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, টিকটক করতে বাধা দেওয়ায় স্বামী ও শাশুড়ির ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস নিয়েছেন।

 

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

ওই গৃহবধূর নাম, ফারহানা খাতুন (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিমপাড়া গ্রামের মানিকের স্ত্রী। তিনি একই এলাকার খোকনের মেয়ে।

 

পরিবার বলছে, গত দেড় বছর আগে ফারহানা ও মানিকের বিয়ে হয়েছে। কিন্তু স্বামী ও শাশুড়ির কথা না শুনে প্রায়ই সে বাড়িতে টিকটক করত। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার বিকেলে ফারহানা টিকটক করতে চাইলে তার স্বামী ও শাশুড়ি বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাড়িতে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বউমাকে খুঁজে না পেয়ে তার শাশুড়ি ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ফারহানা ফ্যানের সাথে ঝুলছে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহ. মাসুদুর রহমান গৃহবধূ ফারহানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews