রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’ আব্দুল খালেক দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত সাতক্ষীরা শহর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা সদর ২ আসনের জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। ২২ জানুয়ারী বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা সাতক্ষীরা ২ আসনের (সদর -দেবহাটা) শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিকাল সাড়ে ৪টায় সংবর্ধনাসভা আয়োজনের মাধ্যমে তার এই প্রচারণা শুরু হয়। জামায়াত তথা ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক সংবর্ধনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সংবর্ধনা সভায় মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘জনগণের বিপুল সমর্থনে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’ ইনশাল্লাহ।

এদিকে, দুপুর থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক ও মিছিলসহকারে সভাস্থলে আসতে থাকে। একপর্যায়ে সভাস্থল কানায় কানায় ভরে উঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা। সমাবেশ ঘিরে পুরো এলাকায় মানুষের মাঝে স্বতঃস্ফূর্ত আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।

সমাবেশ শেষে একই স্থান থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলিটি পাকাপুলের মোড়, নিউমার্কেট মোড় হয়ে খুলনা রোডমোড়, নারকেলতলা মোড় হয়ে পূনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশের আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা ২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেন, এদেশকে আমরা ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গড়তে চাই। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দীয় মুজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা। সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুল ওয়ারেস,শহর আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য এড. আজিজুল ইসলাম, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews