রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন

শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সাতক্ষীরা জেলার আওতাধীন শ্যামনগর উপজেলা শাখার ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা কমিটির সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক সাংগঠনিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এস এম মনিরুজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল বাবু।

 

সাংগঠনিক পদের বিন্যাস অনুযায়ী, কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ শাহাজান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিয়াদ হোসেন সিয়াম অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে শরিফুল ইসলাম সুজন-কে সাংগঠনিক সম্পাদক, মোঃ মনিরুজ্জামান জুলিয়েট-কে দপ্তর সম্পাদক এবং মোঃ ফয়জুল্লাহ ফয়েজ-কে প্রচার সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

 

তৃণমূল পর্যায় থেকে আসা দক্ষ কর্মীদের সমন্বয়ে গঠিত এই বিশাল কমিটিতে সহ-সভাপতি পদে ২৯ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৪ জন স্থান পেয়েছেন। বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে অর্থ, ধর্ম, শিক্ষা, কৃষি, শ্রম, মহিলা, আইন এবং তথ্য ও গবেষণাসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে নারী নেতৃত্ব এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সক্রিয় অনলাইন অ্যাক্টিভিস্টদের কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে।

 

কমিটি অনুমোদনকালে জেলা নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তাঁরা উল্লেখ করেন:

“তথ্য ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দলের পক্ষে জনমত গঠন, সাইবার জগতের অপপ্রচার মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রমকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই কমিটির প্রধান লক্ষ্য।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির তথ্য ও প্রযুক্তিভিত্তিক সহযোগী প্ল্যাটফর্ম হিসেবে সাইবার দল দীর্ঘদিন ধরে অনলাইন প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে শ্যামনগর উপজেলায় দলের প্রচার কার্যক্রম আরও আধুনিক ও শক্তিশালী হবে বলে তৃণমূলের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews