বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

এনপিজেএ সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র পদপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ

 

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নিউজ পোর্টাল ব্রাহ্মণবাড়ীয়া২ইউএসএ.কম এর সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন স্বতন্ত্র ও প্রতিশ্রুতিবদ্ধ সেবক হিসেবে জনগণের সেবা করার লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।খবর আইবিএননিউজ ।

জনাব আরিফ কেবল একজন প্রবাসী নন; তিনি দীর্ঘ প্রবাস জীবনে (আমেরিকা) আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং সফলতা অর্জন করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, প্রবাস জীবনে অর্জিত এই বৈশ্বিক জ্ঞান, কর্মদক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীকে তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সফলভাবে কাজে লাগাতে পারবেন।

 

আরিফুর রহমান আরিফের রাজনৈতিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের একজন সাবেক ছাত্রনেতা এবং ছাত্র সংসদের নির্বাচন চিৎ প্রতিনিধি ছিলেন ।ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্বের সাথে জড়িত ছিলেন, যা স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং জনগণের প্রতি তাঁর লড়াকু মানসিকতার প্রমাণ দেয়।

এই অভিজ্ঞতা তাঁকে স্থানীয় সমস্যাগুলো গভীর থেকে অনুধাবন করতে সাহায্য করে।

 

আরিফুর রহমান আরিফ প্রবাস জীবনের সুদূরপ্রসারী অভিজ্ঞতা এবং ছাত্ররাজনীতির নির্ভীক, লড়াকু মানসিকতার এক অনন্য সমন্বয়।

তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের কাছে এমন একজন যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছেন, যিনি প্রগতিশীল চিন্তা ও স্থানীয় রাজনৈতিক ভিত্তির মাধ্যমে এই এলাকার উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের জন্য একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে তিনি অঙ্গীকারবদ্ধ। আরিফুর রহমান আরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারার সিদ্ধান্তের জন‍্য নিউজ পোর্টালে জার্নালিস্ট এসোসিয়েশন এবং আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং জেএসএফ বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews