বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলারোয়ায় খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে চাল চুরি ও নারী কেলেঙ্কারির অভিযোগ তোলপাড় এলাকা

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আবু হাসানের বিরুদ্ধে ভিজিএফ ও ভিডব্লিউবি’র চাল ওজনে কম দেওয়া এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়মের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

 

নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি বস্তায় ৩০ কেজি ৩০০ গ্রাম চাল সরবরাহ করার কথা থাকলেও আবু হাসান তা মানছেন না।

ভিজিএফ কর্মসূচি: ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ২১৫.৩৭০ মেট্রিকটন চালে প্রতি বস্তায় ১ কেজি করে মোট ৭ হাজার ১৭৯ কেজি চাল কম দিয়েছেন তিনি।

ভিডব্লিউবি কর্মসূচি: প্রতি মাসে এই কর্মসূচির চাল থেকেও তিনি বস্তাপ্রতি ১ কেজি করে মোট ২ হাজার ৫৮৩ কেজি চাল সরিয়ে নিচ্ছেন।

আর্থিক ক্ষতি: সব মিলিয়ে ২৯২.৮৬ মেট্রিকটন চালে ওজনে কম দিয়ে তিনি সরকারি মূল্যে প্রায় ৪ লাখ ২৯ হাজার ৫২৮ টাকার চাল আত্মসাৎ করেছেন। এছাড়াও প্রতিটি বস্তা সরবরাহের বিনিময়ে ১০ টাকা হারে অতিরিক্ত আরও ৯৭ হাজার ৬২০ টাকা অবৈধভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ইউনিয়ন পরিষদের একাধিক সদস্য জানান, গুদাম থেকে যে চাল সরবরাহ করা হয়, তা ওজন করলে বস্তাপ্রতি ২৮ থেকে ২৯ কেজির বেশি পাওয়া যায় না। প্রতিবাদ করেও কোনো সুরাহা মেলে না বরং প্রভাবশালী মহলের দোহাই দিয়ে তাদের মুখ বন্ধ রাখা হয়।

 

অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি আবু হাসানের বিরুদ্ধে স্থানীয় এক নারীর সাথে অবৈধ প্রেমের সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা দিয়ে তিনি প্রমোদ ভ্রমণে লিপ্ত থাকেন। এলাকার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তিনি এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন, যা নিয়ে বর্তমানে কলারোয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে গুদাম কর্মকর্তা আবু হাসান বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন—

“আমি নিয়ম মেনেই কাজ করছি। গুদামে শুকিয়ে যাওয়ার কারণে চালে কিছুটা ঘাটতি হতে পারে, তবে আমি কোনো চাল আত্মসাৎ করিনি।”

অন্যদিকে, নারী কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান

“আমার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ভিত্তিহীন এবং আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য একটি মহল এসব প্রচার করছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews