রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বলেন, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মির্জা ফখরুলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার চাচাতো ভাই জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন।

 

 

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর-এ-শাহাদাৎ স্বজন বলেন, পরিবারের পক্ষ থেকে আমি জেলা নির্বাচন অফিসে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনের জনপ্রিয় মানুষ। দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

তিনি বলেন, সাধারণ জনগণ ভোট প্রদানের জন্য অপেক্ষায় রয়েছে। আমরা দৃঢ় ভাবে  বিশ্বাস করি ভোটাররা মির্জা ফখরুলের প্রতি আস্থা দেখাবেন এবং বিপুল ভোটের মাধ্যমে মির্জা ফখরুলকে বিজয়ী করবেন।

 

 

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব নিজেই। সেখানে ঠাকুরগাঁও-১ আসনে তিনি নিজের নাম ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews