রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

আশাশুনিতে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি।

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করা হয়েছে। মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ

র‍্যালি করা হয়।জাতীয় পতাকা,রংবেরঙের শো পতাকা ও টি-শার্ট পরিহিত হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে র‍্যালিটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে। র‍্যালিতে নেতৃত্বদেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য,খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও উপাধ্যক্ষ আঃ সবুর,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির ও সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন,সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক,সহ-সেক্রেটার প্রফেসর শাহজাহান,উপজেলা যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু,মাওঃ আঃ ওয়াজেদ,পেশাজীবি সভাপতি মাওঃ আতাউর রহমান,বুধহাটা চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম,কুল্যা চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলী, বড়দল চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা,শ্রীউলা চেয়ারম্যান প্রার্থী মাওঃ লুৎফর রহমান,আনুলিয়া চেয়ারম্যান প্রার্থী মাওঃ শহিদুল ইসলাম,প্রতাপনগর চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী,সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারী মাওঃ আব্দুল হাই,ছাত্র শিবির সভাপতি ইয়াছিন আরাফাতসহ জামায়াতে ইসলামী,ইসলামী ছাত্রশিবির,শ্রমিক কল্যাণ ফেডারেশন,যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews