বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

মানবতার ফেরিওয়ালা সাংবাদিক আবুল হাসেম কুমিল্লা-৯ আসনে সংসদ সদস্য পদে লড়বেন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জননন্দিত সাংবাদিক নেতা এম আবুল হাসেম।খবর আইবিএননিঊজ।

 

দেশের রাজনৈতিক অঙ্গনে এক স্বচ্ছ, মানবিক ও উন্নয়নমুখী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত আবুল হাসেম দীর্ঘদিন ধরে সমাজসেবা, মানবকল্যাণ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। তিনি বিশ্বাস করেন— “রাজনীতি মানে মানুষের সেবা, আর জনগণের সেবা মানেই প্রকৃত রাজনীতি।”

স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মতে, এম আবুল হাসেম একজন নীতিবান, পরিশ্রমী ও সততার প্রতীক। তার নেতৃত্বে বাংলাদেশ সর্বজনীন দল ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে মানবতার কাজ, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা, এবং শিক্ষা-উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখে জনগণের আস্থা অর্জন করেছে।

 

তিনি বলেন, আমি রাজনীতি করতে এসেছি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য। কুমিল্লা-৯ আসনের মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে চাই, তাদের ভাগ্যোন্নয়নে কাজ করতে চাই। দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।”

 

নির্বাচনী এলাকা জুড়ে ইতোমধ্যেই চলছে তার জনসংযোগ, প্রচারণা ও মতবিনিময় সভা। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের কাছেও তিনি একজন সৎ, বিনয়ী ও জনদরদী প্রার্থী হিসেবে জনপ্রিয়তা অর্জন করছেন।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানবতার ফেরিওয়ালা হিসেবে দীর্ঘদিন ধরে জনমানুষের পাশে থাকা এই নেতার অংশগ্রহণে কুমিল্লা-৯ আসনের নির্বাচনে নতুন মাত্রা যোগ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews