রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

আশাশুনির খাজরা ইউনিয়নকে মডেল ইউনিয়ন উপহার দেবো: কাজী আলাউদ্দীন 

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি 

 

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি- কালিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, আমি ঘুরে ঘুরে দেখেছি আপনাদের দুঃখ দুর্দশাগুলো, দেশের অনেক জায়গায় উন্নয়ন হলেও আশাশুনি উপজেলায় কোন উন্নয়নের ছোয়া পড়িনি। আমি কথা দিয়ে যাচ্ছি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে অবহেলিত আশাশুনি উপজেলায় উন্নয়নের পাশাপাশি খাজরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন তৈরি করবো। আপনাদের অন্যতম সমস্যা পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো। আশাশুনি উপজেলার কোন খালে অবৈধ নেটপাটা থাকবে না, সকল খালের দখলমুক্ত করে খাল ও নদী পুনঃখনন করে জলবদ্ধতা নিরসন করে জনভোগান্তি নির্মূল করবো।

 

এসময় তিনি আরও বলেন, এই অঞ্চলে একটি হাসপাতাল প্রয়োজন ১০০ বেড বিশিষ্ট হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করবো।

 

 

রবিবার (০৭ ডিসেম্বর) বিকালে খাজরা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

জনসভায় দক্ষিণ গদাইপুর দূর্গা মন্দিরের সভাপতি অসীম কুমার ব্যানার্জীর সভাপতিত্বে ও খাজরা ইউনিয়ন যুবদলের আহবায়ক

মিজানুর রহমানের সঞ্চালনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলাবিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দল নেত্রী মাজিনা ইসলাম প্রমুখ।

 

জনসভার শেষে বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews