রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতা করেছে : বুধহাটা সমাবেশে কাজী আলাউদ্দিন

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় ধানের শীষের নির্বাচনী জনসভায় সাতক্ষীরা-০৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন বলেছেন একাত্তরের পর থেকে জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

 

রোববার বিকালে বুধহাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধহাটা করিম সুপার মার্কেটে মাঠে নির্বাচনী জনসভা কাজি আলাউদ্দীন এসব কথা বলেন।

 

জনসভায় বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মো: মামুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ শওকত হোসেন, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমূখ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, একাত্তরের পর থেকে জামায়াত বরাবরই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।

এ সময় কাজী আলাউদ্দিন বলেন, আমি নির্বাচিত হতে পারলে এই বুধহাটায় একটি মিনি স্টেডিয়াম করে দিব। বুধহাটা বালিকা উচ্চ বিদ্যালয় একতলা ভবনকে চারতলা ভবনে রূপান্তরিত করব।

 

এখানকার শিক্ষা প্রতিষ্ঠানকে অভূতপূর্ণ উন্নয়ন করব। সুপেয় পানির ব্যবস্থা করব, এবং বাংলাদেশের মধ্যে আশাশুনি উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করব। জনসভার শেষ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews