বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

কাহারোলে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি ।

 

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

 

শোভাযাত্রা শেষে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।

 

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শোভাযাত্রা ও আলোচনা সভায় ডাঃ মোঃ আবু সরফরাজ হোসের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস.উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ.উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন. প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ আজমেরী সাথী। প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews