বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি ।
"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।
উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে মেলায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় ডাঃ মোঃ আবু সরফরাজ হোসের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস.উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান শুভ.উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন. প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোছাঃ আজমেরী সাথী। প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ মেহেদী হাসান,মোবাইল-০১৭৪৫-০৫৪৯৯৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত