রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

ঈশ্বরীপুর ধুমঘাট গ্রামে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ বাবলুর রহমান বাবু সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার ।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় ধুমঘাট নাসের আলী ব্রীজে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার কার্যক্রম শুরু হয়।

 

জনসভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন ইউনিয়ন আমির মাওলানা আলমগীর হোসেন। তিনি বলেন, সুষ্ঠু রাজনীতির মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সবসময় কাজ করে এসেছে এবং সামনে আরও শক্তিশালীভাবে জনগণের পাশে দাঁড়াতে চায়।

 

সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। চাঁদাবাজি, দুর্নীতি ও দখলবাজিমুক্ত সমাজ গঠনে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিগত সময়ে এলাকায় বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং নতুন করে নির্বাচিত হলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সূরা সদস্য ও আমির মাওলানা আব্দুর রহমান বলেন, মানুষের আস্থা অর্জনই জামায়াতের মূল শক্তি। তিনি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নায়েবে আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ।

 

এ জনসভায় আরো বক্তবো রাখেন বেড়ালক্ষী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওহীদুজ্জামান। এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন অর্জনের লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews