রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের ৩১ দফা রাষ্ট্র মেরামত লিফলেট বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম,জামালপুর জেলা প্রতিনিধি।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬–কে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত–এর পক্ষ থেকে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকাল থেকে পাররামরামপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিশাল গাড়িবহর নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচি সম্বলিত লিফলেট ও পোস্টার বিতরণ শুরু হয়। কোনাবাড়ীর ঝুট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনাও করা হয়।

 

গণসংযোগে অংশ নেন—

 

অ্যাডভোকেট আলম মিয়া, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি

 

মোঃ আকরাম খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি

 

আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর, সভাপতি, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি

 

মোঃ গোলাপ জামাল, শরিফ উদ্দিন আকন্দ, মিলন মন্ডল, মোনায়েম হোসেন খান, আলহাজ্ব মোনায়েম হোসেন, আবু তালেব মাস্টার, জহুরুল হাজ্বী, আব্দুর রশিদ, সহ-সভাপতি, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি

 

শফিউল আলম ফর্সা, সাধারণ সম্পাদক, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি

 

মোঃ দেলোয়ার হোসেন, আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি

 

মোঃ আনোয়ার হোসেন ও বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক

 

মোঃ আজাদ আকন্দ, অর্থ বিষয়ক সম্পাদক, পাররামরামপুর ইউনিয়ন বিএনপি

 

মোঃ তাসকিন আহমেদ ফাহিম, সভাপতি, পাররামরামপুর ইউনিয়ন ছাত্রদল

 

সাব্বির রহমান সন্ধান, সাধারণ সম্পাদক, ছাত্রদল

 

 

এছাড়া যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির সব সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গণসংযোগে সার্বিক সহযোগিতা করেন কোনাবাড়ীর ঝুট ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—

মোঃ রফিকুল ইসলাম চান্দু, আব্দুর রউফ, এরশাদ হোসেন, বেলায়েত হোসেন বুলাল, সেলিম রেজা, নফিজল হকসহ আরও অনেকে।

 

প্রত্যেক ইউনিয়নের বাজার, হাটঘাট, বাড়িঘর, দোকানপাট ও পথচারীদের হাতে ৩১ দফার লিফলেট এবং ধানের শীষ মার্কার প্রচার সামগ্রী বিতরণ করা হয়। সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দলীয় নেতারা আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সহযোগিতা কামনা করেন।

 

বিএনপি নেতারা বলেন, দেশের জনগণ পরিবর্তন চায় এবং ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা সেই পরিবর্তনেরই ঘোষণা। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

এদিকে পুরো দিনব্যাপী এ গণসংযোগকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews