রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী সাইবার দল কমিটির আংশিক প্যানেল অনুমোদন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

আব্দুল কাদের সিদ্দিকী (মেহেদী) কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাগেশ্বরী উপজেলার গর্ব, তরুণ সংগঠক ও নিবেদিত রাজনৈতিক কর্মী মোঃ আরিফুল ইসলাম। তার এই দায়িত্ব প্রাপ্তিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের প্রতি অগাধ বিশ্বাস, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ ও আদর্শবান সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নীতি-আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের পক্ষে নানা সময়ে তথ্যপ্রবাহ, প্রচার ও জনমত তৈরিতে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়।

তার এই নেতৃত্ব, কর্মনিষ্ঠা ও অবদানের যথাযথ মূল্যায়ন হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্র ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাকে কুড়িগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত করেছেন।

এই দায়িত্ব পাওয়ার পর মোঃ আরিফুল ইসলাম বলেন দলের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও কৃতজ্ঞ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাইবার দলের নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে দলের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে আমি আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews