বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ডাকাতির ৭২ ঘণ্টার মাথায় নাটোরে পুলিশের অভিযান: বউ রিক্সাসহ গ্রেফতার ৭

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

নাটোরে ব্যাটারিচালিত একটি বউ রিক্সা ছিনতাইয়ের ঘটনায় মাত্র ৩ দিনের মাথায় পুলিশের অভিযানে ডাকাতির মালামাল উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত রিক্সার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।

ভুক্তভোগী রিক্সাচালক কোয়েল হোসেনকে নির্জন স্থানে নিয়ে মারধর করে রিক্সা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তার নামে অশ্লীল ভিডিও থাকার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

মামলা রুজুর পর তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাহাদত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। প্রথমে নাটোর শহরের ফতেঙ্গাপাড়া থেকে চারজনকে ও পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ শাকিল, সাঈদ, রুমেল, রুবেল, জাহাঙ্গীর, ইসমাইল ও আবু সাঈদ।

পুলিশ সুপার জানিয়েছেন, নাটোরে অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews