বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলকাতার রেড রোডে চলছে প্রস্তুতি ও তোরজোর ” পুজো কার্নিভাল” ২০২৫ এর।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

সাংবাদিক- সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ৩র অক্টোবর শুক্রবার, চলছে কলকাতার রেড রোডে পুজো কার্নিভালের প্রস্তুতি তোড়জোড় এবং জোরকদমে কাজ শেষ করার ব্যস্ততা।

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও রেড রোডে অনুষ্ঠিত হবে , ৫ই অক্টোবর রবিবার , বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে কার্নিভাল উৎসব ২০২৫ এবং বিসর্জন এর শোভাযাত্রা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারারাত রেড রোডে প্রশাসনের অফিসার থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের অফিসাররা আসা-যাওয়া করছেন এবং তদারকি করছেন।

প্রতিবারই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বেশ কিছু পুজোকে শ্রেষ্ঠ বলে বিচার করে তাদেরকে আমন্ত্রিত করা হয় এবং একটি নির্দিষ্ট দিনে এই কার্নিভালের অনুষ্ঠান এর মধ্য দিয়ে একটা সুন্দর বার্তা পৌঁছানোর চেষ্টা করেন।
তাই নয়, যে সকল প্রতিমা এই প্রতিযোগিতায় আমন্ত্রিত হবেন তাহাদের মধ্য থেকে বেছে নিয়ে বেশ কয়েকটি পুজোকে সেরা শিরোপা তুলে দেবেন।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ, অন্যান্য মন্ত্রী বিধায়ক, সাংসদ পৌর প্রতিনিধি এবং ক্লাবের উদ্যোক্তারা, এবং এই অনুষ্ঠান দেখতে উপস্থিত হবেন হাজার হাজার পুজোপ্রেমী ও দর্শক।

রবিবার সকাল থেকেই একে একে আমন্ত্রিত প্রতিমা নিয়ে, প্রশেসনের মধ্য দিয়ে, ঢাক, বাদ্যি ও লাইটিং সহকারে বিভিন্ন রোড ধরে একে একে রেড রোডে প্রতিমা নিয়ে উপস্থিত হবেন, সারা রাস্তা জুড়ে থাকবে প্রশাসনের কড়া নজরদারী, প্রতিবছর সব রকম বিচারের মধ্য দিয়ে দুর্গাপুজো ক্লাব গুলিকে আমন্ত্রিত করেন, এবং আমন্ত্রিত সকল প্রতিমাকে আবার বিচারের মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নেওয়া হয়,‌ এবং সম্মান ও নগদ পুরস্কৃত করা হয়। বাঙ্গালীদের শারদীয়া দুর্গোৎসব ইউনিস্কো সম্মান ছিনিয়ে এনেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, তাই শারদীয়া দুর্গোৎসব বাঙ্গালীদের গর্ব, কার্নিভালের মধ্য দিয়ে সবাইকে একত্রিত করতে চেয়েছেন।

সাংবাদিক- সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews