রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

১২ তম বর্ষে সেরা ভাবনা ও প্রতিমার জন্য ছিনিয়ে নিলো, সেরার সেরা জগৎশ্রী সম্মান ২০২৫ ।

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

আজ ২৯ সেপ্টেম্বর সোমবার , ঠিক সন্ধ্যে আট টায়, ফুলবাগান সিআইটি স্কীমের সংযোগস্থলে, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, ১২ তম বর্ষের ভাবনা ও প্রতিমাকে কেন্দ্র করে , এবং সেরা ২৫ টি ভাবনার মধ্য থেকে ছিনিয়ে নিলো , সেরা ভাবনা ও প্রতিমার শিরোপা , দৈনিক দুরন্ত বাংলার পরিচালনায় এবং একাধিক সহযোগী মিডিয়া ও বিচারকের বিচারে , সেরার সেরা জগৎশ্রী সম্মান ২০২৫, ষষ্ঠীর রাত থেকেই একের পর এক বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছেন বিভিন্ন সংস্থার ও মিডিয়ার পুরস্কারে। ক্লাবের উদ্যোক্তারা আনন্দিত, তাদের ভাবনাকে বিচারের মধ্য দিয়ে বেছে নেওয়ায়। ক্লাবের উদ্যোক্তারা আশা করছেন আরো ও শিরোপা পাবেন।

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি, প্রতি বছর সাধারণ মানুষকে নতুন নতুন ভাবনা উপহার দেন, এবারেও ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা সকলকে নিয়ে একটি নতুন ভাবনা ভেবেছিলেন, যাহারা আমাদের কথা ভাবে, আমাদের সাজ সরঞ্জাম নিখুঁতভাবে তৈরি করে ঘরের আসবাবপত্রকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের কথা কেউ ভাবেনা, রোদে জ্বলে অক্লান্ত পরিশ্রমে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আমাদের উপহার দেয়।, পেটের জ্বালায় দূর দূরান্তে পাড়ি দেয়, আনন্দ রয়ে যায় নিভৃতে, তাই তাদের কথা ভেবে একটি সুন্দর পরিকল্পনা ও ভাবনা তুলে ধরেছেন, নাম দিয়েছিলেন “পাঁজর” এমনকি তাহাদেরকেও সম্মানিতও করেছেন , এবং তাদের জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করেছেন, যা প্রতিটি দর্শককে আন্দোলিত করেছে, ভাবিয়ে তুলেছে, আর এই ভাবনায়, একের পর এক শিরোপা এনে দিলো, স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতিকে।

ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা বলেন, এই শিরোপা আমার একার জন্য এনে দেয় না, যাহারা আমার সাথে সহযোগিতা করেছেন, যাহারা আমাদের পূজোকে তুলে ধরার চেষ্টা করেছেন, যাহারা আমার পাশে সব সময় থাকার চেষ্টা করেছেন সবার সহযোগিতাই সার্থক হয়েছে। তাই সকলকে শারদীয়ার শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আর সকল সংবাদ মাধ্যমকে কৃতজ্ঞতা জানাই, যেভাবে আমাদের এই ভাবনাকে মানুষের সামনে পৌঁছে দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews