রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

মিথ্যা সংবাদে character assassination! সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদল আহ্বায়কের ক্ষোভ প্রকাশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

আব্দুল্লাহমোঃ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার

শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু এক সংবাদ সম্মেলনে বলেন—সম্প্রতি একটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যাচারে ভরপুর।

তিনি লিখিত বক্তব্যে বলেন, পূর্ব থেকেই একটি রাজনৈতিক মহল তার জনপ্রিয়তা ও সৎ কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে উঠে। সম্প্রতি এলাকার এক অসহায় নারীর পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করতে গেলে, সেই ঘটনার সুযোগ নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে মনগড়া তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে, যাতে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করা যায়।

তিনি আরও বলেন, “আমি সবসময় গরীব, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। কিন্তু কিছু রাজনৈতিক সুবিধাবাদী গোষ্ঠী আমার এই কর্মকাণ্ড সহ্য করতে না পেরে মিথ্যা কাহিনী সাজিয়ে মিডিয়াতে প্রচার করেছে।”

তিনি স্পষ্টভাবে জানান, এ ধরণের অপপ্রচারের নেপথ্যে একটি বিশেষ মহলের পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। তার মতে, এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল ও সংবাদদাতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন এবং জনসাধারণ ও দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।তিনি আরও বলেন, সত্যের জয় হবেই এবং অচিরেই অপপ্রচারকারীদের মুখোশ উন্মোচিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews