রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

আগামী রবিবার থেকে শুরু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজা – প্রস্তুত মণ্ডপ, উৎসবের আমেজে জনপদ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

­

মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার
আগামী রবিবার (তাং ২৮/০৯/২৫) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ইতোমধ্যে সারাদেশে বইছে উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা চলছে। প্রতিমা নির্মাণ শেষের পথে, কোথাও কোথাও প্রতিমা রঙের কাজ চলছে দ্রুত গতিতে।

দেবী দুর্গার আগমনে ভক্তরা ভাসছে আনন্দে। পূজার পাঁচ দিন — মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর প্রতিটি দিনই বিশেষ তাৎপর্য বহন করে।

পূজা আয়োজক কমিটিগুলো জানায়, এবার নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার পূজামণ্ডপগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী পূণ্যার্থীরা এই উৎসব ঘিরে ভীষণ উচ্ছ্বসিত।

পূজা উপলক্ষে সরকারি ছুটি ছাড়াও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আগামী রবিবার দেবী দুর্গার বোধনের মাধ্যমে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। পূজার শেষ দিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের পর্দা।ধর্ম-বর্ণ নির্বিশেষে সারাদেশেই সম্প্রীতির এই উৎসবকে ঘিরে সবার মাঝে বিরাজ করছে মিলন ও আনন্দের পরিবেশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews