রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

গাবুরা ইউনিয়নে তরুণ দলের পরিচিতি ও আলোচনা সভায়- তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কথা তুলে ধরেন শ্যামনগর উপজেলা ছাত্র দলের আহবায়ক। 

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জিএম মাসুদুল আলম, চেয়ারম্যান, গাবুরা ইউনিয়ন পরিষদ এবং সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা বিএনপি ও সাবেক সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জয়নাল মল্লিক, আহবায়ক, তরুণ দল শ্যামনগর উপজেলা। তিনি তরুণ সমাজকে সংগঠিত হয়ে দেশ ও দলের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় তরুণ দলের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে একটি টি-শার্ট উপহার হিসেবে প্রদান করা হয়, যা তরুণ দলের শুভেচ্ছার প্রতীক হিসেবে তুলে ধরা হয়।

 

শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বক্তব্যে বলেন, তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, “সুন্দরবনের মধু ও কাঁকড়া আহরণকারী শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে আরও বিপর্যস্ত হবে।

আবু ভাই তার বক্তব্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে। সুন্দরবনের মধু ও কাঁকড়া আহরণকারী মানুষদের ন্যায্য মূল্য ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

 

তিনি আরও বলেন, সুন্দরবনকে ঘিরে যারা জীবিকা নির্বাহ করেন তাদের অধিকার আদায়ে ছাত্রদল লড়ে যাবে।

 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল, সন্ত্রাস-চাঁদাবাজি-মাদকমুক্ত রাজনৈতিক সংগঠন। এখানে কোনো ব্যক্তি স্বার্থের স্থান নেই। আমরা কাজ করি দেশ ও জনগণের জন্য।

 

চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, আজকের তরুণরাই আগামীদিনে নেতৃত্ব দেবে। দেশপ্রেম, সততা ও আদর্শে গড়ে উঠা এই তরুণদের পাশে আছি সব সময়।

 

বিশেষ মুহূর্তে তরুণ দলের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে উপহার হিসেবে একটি টি-শার্ট তুলে দেওয়া হয়।

 

 

অনুষ্ঠানের প্রথমে কুরআন তেলাওয়াত দিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। জাতির জন্য দোয়া করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

 

 

 

স্থানীয় জনগণ এবং শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা জানান, এ ধরনের ইতিবাচক উদ্যোগ সমাজে পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এই আয়োজনের মাধ্যমে গাবুরা ইউনিয়নের তরুণদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews